ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদপত্র হকারদের জন্য ফরিদপুরে জামায়াতের ঈদ উপহার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 162

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে সংবাদপত্র হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৬টায় স্থানীয় স্বর্ণকুটির মার্কেটের সামনে সংবাদপত্র বিতরণকারী ৩১ জন হকারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:

এস এম আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি পৌর জামায়াতের আমীর ডা. এহসানুল মাহবুব। এছাড়াও পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউল হুসাইন শামীম, পৌরসভা শাখার সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, অফিস সম্পাদক মেহেদী হাসান সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য:

বিতরণ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সংবাদপত্র হকাররা সমাজের দর্পণ তুলে ধরেন। তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে খবর পৌঁছে দেন। তাদের এই পরিশ্রমের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুন্দর জনকল্যাণমুখী সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। যেখানে কোনো বৈষম্য ঠাঁই পাবে না। পত্রিকা বিতরণকারী সকলে আমাদের ভাই, তাদের সুখ দুখে সবসময় আমরা পাশে আছি এবং থাকব।

ঈদ সামগ্রী বিতরণ ও হস্তান্তর:

পরিশেষে উপস্থিত হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে হকার্স সমিতির সভাপতি মোঃ পান্নু খান এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরের নিকট অনুপস্থিত হকারদের মাঝে বিতরণের জন্য ঈদ সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।

সংবাদপত্র হকারদের জন্য ফরিদপুরে জামায়াতের ঈদ উপহার

আপডেট সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫