ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক নিরাপত্তায় সচেতনতা ছড়াতে ফরিদপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 211

ফরিদপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর-এর উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেব্রাক্রসিং ও স্পিডব্রেকার রঙ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার এবং যানবাহনের গতিনিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানো হয়েছে।
এই বিশেষ আয়োজনটি UN Global Road Safety Week 2025-এর অংশ হিসেবে পরিচালিত হয়।

অনুমতি নিয়েই সচেতনতামূলক রঙকরণ

এই ব্যতিক্রমী রঙকরণ কর্মসূচি ফরিদপুর সড়ক বিভাগের অনুমতি নিয়েই সম্পন্ন করা হয়। এতে অংশ নেন ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর-এর সদস্যরা। তাদের সঙ্গে যুক্ত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, সদস্য দিদারুল ইসলাম দিদার, সোহান মিয়াসহ অনেকেই।

রঙকরণ কার্যক্রমের স্থানসমূহ

নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে জেব্রাক্রসিং ও স্পিডব্রেকার রঙ করা হয়:

  • পুলিশ লাইনের সামনে

  • জনতা ব্যাংক মোড়

  • ফরিদপুর জেলা স্কুলের সামনে

  • ফরিদপুর সদর হাসপাতালের সামনে

আয়োজকদের পাশে যারা ছিলেন

এই মানবিক উদ্যোগের পেছনে সার্বিক সহায়তা ও উপস্থিতি ছিল ইয়ামাহা কোম্পানির আরএসএম তানভির সজিব, টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম, ক্লাবের এডমিন মোহাম্মদ সোহান মিয়া, মডারেটর বিল্লাল হোসাইন ও রাহাতসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের সকল সদস্যবৃন্দের।

দিনক্ষণ

রঙকরণ কার্যক্রমটি সম্পন্ন হয় ১৬ মে ২০২৫ ইং তারিখে।

সড়ক নিরাপত্তায় সচেতনতা ছড়াতে ফরিদপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৪:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫