ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে শারদীয় উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, সদরপুর:
  • আপডেট সময় : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 129

ফরিদপুরের সদরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলার বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য আনসার সদস্যদের পাশাপাশি প্রত্যেক পূজা মন্ডবে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

সদরপুরে শারদীয় উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪