ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

মিজানুর রহমান,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 178

ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পূর্ণ একদিনের কর্মবিরতি পালন ও মানবন্ধন করেছে ফরিদপুরের সদরপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মূল ফটকে  শিক্ষবৃন্দ কর্তৃক আয়োজিত কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সদরপুরের বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় ও কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।

শিক্ষকরা জানান, ১৭ সেপ্টেম্বর শিক্ষা ভবন ঢাকায় সেসিপ প্রকল্পভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সরকারি শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে, তারই জের ধরে আজ ১৮ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। আমরা দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। সেসিপ প্রকল্প শেষ, তো চাকরি শেষ। তারা আর রাজস্বে ফিরতে পারবে না।

তারা জানান, ১৭ সেপ্টেম্বর মাউশিতে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা সরকারি শিক্ষকদের গায়ে হাত তোলে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদরপুর বিশ্বজাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয়ের আনোয়ারুল ইসলাম, রাজা মিয়া, হাসিবুল ইসলাম, বায়জিদ হোসেন, সাইদুর রহমান, শহিদুল ইসলাম, মিলন মন্ডল, মাহবুবুল হাসান, রোজিনা আক্তার, কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিজানুর রহমান, কামরুজ্জামান, ফাতেমা জোহরা, সাহিনা আক্তার, হাবিবুর রহমান, মাহমুদুল হক প্রমুখ।

ট্যাগস :

সদরপুরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪