ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানে অশ্লীল গানের জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 537

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নে সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে গোপীনাথপুর ও ছোট হামেরদী গ্রামের মধ্যে রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ভয়াবহ সংঘর্ষ হয়।

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আতঙ্কে এলাকা

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট হামেরদী গ্রামের কিছু যুবক অশ্লীল গানের প্রতিবাদে গোপীনাথপুর গ্রামে এসে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা দুই ঘণ্টাব্যাপী চলে।

গান শুনতে গিয়ে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি

সুন্নতে খতনা অনুষ্ঠানটি ছিল গোবিন্দপুর গ্রামের কুদ্দুস মাতুব্বর দলের ইমরান মুন্সির ছেলের। অনুষ্ঠানে গোপীনাথপুর প্রাইমারি স্কুল মাঠে রাত ৮টার দিকে সাউন্ড বক্সে উচ্চ শব্দে অশ্লীল গান বাজানো হচ্ছিল। গান শুনতে আসা ছোট হামেরদী গ্রামের নয়ন, হৃদয় ও নিরবের সঙ্গে গোপীনাথপুরের সোহেল, সাগর ও সাজ্জাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

আহত ২৫ জন, বাড়ি ভাঙচুর ও লুটপাট

সংঘর্ষে দুই গ্রামের অন্তত ২৫ জন আহত হন। ভাঙচুর করা হয় ডেকোরেটরের মালামাল ও তিনটি বাড়ি। লুট করা হয় সুন্নতে খতনা অনুষ্ঠানের একটি গরু ও তেহারি। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, দুই গ্রামের মধ্যে অশ্লীল গান বাজানো নিয়ে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫-২০ জন আহত হয়েছেন এবং ২-৩টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানে অশ্লীল গানের জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় : ০১:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫