ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী লিটন শেখ র‍্যাবের জালে

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 849

ফরিদপুর শহরে অভিযান চালিয়ে আনুমানিক ১৬,২০০ টাকা মূল্যের হেরোইনসহ মো. লিটন শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কোতোয়ালি থানাধীন রথখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাবের অভিযান ও লিটন শেখের পরিচয়

র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রথখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৪ পুরিয়া হেরোইন, যার ওজন ৪.৫ গ্রাম, উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মো. লিটন শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। লিটন শেখ (৪৫) মৃত রব শেখের ছেলে এবং তার ঠিকানা রথখোলা, কোতোয়ালি, ফরিদপুর।

পেশাদার মাদক কারবারি ও সরবরাহ চক্র

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত লিটন শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত লিটন শেখের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী লিটন শেখ র‍্যাবের জালে

আপডেট সময় : ০৫:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫