ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, আহত ১০

বিশেষ প্রতিবেদক ঢাকা :
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 222

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারের আদলে তৈরি হয়েছিল বেলুন

গত বছর ঠিক এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তার সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজকরা একটি বিশাল গ্যাস বেলুন তৈরি করেন, যা হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল। বেলুন ওড়ানোর সময় সেটি বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩) ও মো. মিহাত (১৭)।

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, আহত ১০

আপডেট সময় : ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫