ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ড. ইউনুসকে নিয়ে ছাত্রলীগের ভয়ংকর ষড়যন্ত্র! গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 1028

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকার ঘোষিত একটি নিষিদ্ধ সংগঠনের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত

গত রবিবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতে বোয়ালমারী পৌর এলাকার বিভিন্ন স্থানে ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান লেখা ফেস্টুন ও ব্যানার লাগানো হয়। এসব ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারের নিচে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নাম দেওয়া হয় এবং পরে এই ব্যানার লাগানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয় প্রশাসন ও মানুষের নজরে আসার পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মামলায় অভিযুক্ত যারা

এ ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগ ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার প্রধান দুই আসামি হলেন:

১ নম্বর আসামি: পৌর মৎস্যজীবিলীগের আহ্বায়ক গফফার বিশ্বাস (৩৯)

২ নম্বর আসামি: পৌর যুবলীগের সদস্য রকিবুল ইসলাম রকিব (৩৬)

এছাড়াও, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল আলীকে ৩ নম্বর এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

পুলিশের বক্তব্য

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম দেওয়ান জানান, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি হয়েছে এবং দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিল, মিটিং ও পোস্টার ব্যানার টানানো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে পড়ে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে।’

ফরিদপুরে ড. ইউনুসকে নিয়ে ছাত্রলীগের ভয়ংকর ষড়যন্ত্র! গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫