দুই বছরের শিশু যৌন নির্যাতনের শিকার, গ্রেফতার কিশোর
- আপডেট সময় : ১২:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 363
সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ১২ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে।
চিকিৎসকরা পেলেন আঘাতের চিহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত সোমবার শিশুটিকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। চিকিৎসকরা শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছেন। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, যেভাবেই হোক, শিশুটি যৌন হয়রানির শিকার হয়েছে।
যেভাবে গ্রেফতার অভিযুক্ত
পুলিশ জানায়, মঙ্গলবার শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা দায়ের করা হয়। এরপর রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। আটক বালকের বয়স ১২-১৩ বছর এবং সে ওই শিশুর প্রতিবেশী। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।











