ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় ফরিদপুরে জেলা যুবদলের সহ-সভাপতি গ্রেফতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 1688

ফরিদপুর শহরের একটি টেম্পো স্ট্যান্ডে চাঁদার দাবিতে তাণ্ডব ও মাহিন্দ্রা ভাঙচুরের ঘটনায় অবশেষে গ্রেফতার হয়েছেন জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন। মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

যে ঘটনায় মামলা
গত মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের টেম্পো স্ট্যান্ডে মাহিন্দ্রা চালকদের কাছে চাঁদা দাবি করে লিমন ও তার বাহিনীর সদস্যরা। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করে। এ ঘটনায় ছয়জন আহতও হন।

ঘটনার পর ফরিদপুর মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়ন থেকে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় মাসুদুর রহমান লিমনকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী জানান, মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত মাসুদুর রহমান লিমনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চাঁদাবাজির মামলায় ফরিদপুরে জেলা যুবদলের সহ-সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫