ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জমিতে কাফনের কাপড়ে মোড়ানো রহস্যময় বস্তু উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 548

ফরিদপুরের নগরকান্দায় একটি ফসলি জমি থেকে কাফনের কাপড়ে মোড়ানো একটি লাশ সদৃশ্য রহস্যময় বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি গ্রামে এই অদ্ভুত বস্তুটি পাওয়ার পর থেকেই এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক, কৌতূহল ও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

জানা যায়, শনিবার আনুমানিক ১১টার দিকে জুঙ্গুরদি গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের জমিতে নাটোর জেলার কৃষক মাহাবুর রহমান কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন। মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ তিনি কাফনের কাপড় সদৃশ্য একটি কাপড়ে মোড়ানো বস্তু দেখতে পান। বিষয়টি জমির মালিককে জানানো হলে দ্রুত আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

ভেতরে কী ছিল?

কৌতূহলী জনতার অনুরোধে একপর্যায়ে কাপড়টি খুলে দেখা যায়। ভেতরে রয়েছে হাড়, লোহার টুকরা, সিঁদুর, কার্ডসহ বিভিন্ন ধরনের অচেনা উপকরণ। বস্তুটির ভেতরে মানবদেহের কোনো চিহ্ন না থাকলেও, এর ভেতরের উপকরণগুলো দেখে এলাকায় আতঙ্ক আরও বাড়ে। পরবর্তীতে আতঙ্ক ও সংশয়ের কারণে বস্তুটি জমির পাশের একটি স্থানে পুনরায় পুঁতে রাখা হয়।

খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকে মানুষ রহস্যময় এই বস্তুটি এক নজর দেখতে ভিড় জমাতে শুরু করে।

কালো জাদু না কুসংস্কার?

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, এটি কালো জাদু বা তান্ত্রিক কর্মকাণ্ডের অংশ। আবার কেউ কেউ এটিকে কোনো পুরনো কুসংস্কারমূলক আচার বলে মনে করছেন।

তবে বস্তুটি আসলে কী, কে বা কারা এটি মাটির নিচে পুঁতে রেখেছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। রহস্যের ঘনঘটায় এলাকাবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

ফরিদপুরে জমিতে কাফনের কাপড়ে মোড়ানো রহস্যময় বস্তু উদ্ধার

আপডেট সময় : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫