ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 307

রাজধানীর ফার্মগেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে স্টার হোটেলের সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে মুছাব্বিরের ওপর হামলা চালায়। এসময় তার পেটে তিন রাউন্ড গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেক নেতা গুলিবিদ্ধ:

এই হামলায় সুফিয়ান বেপারি (মাসুদ) নামে স্বেচ্ছাসেবক দলের আরও এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টার কাবাবের পাশের গলিতে এই গুলির ঘটনা ঘটে।

রাজপথে নেতাকর্মীদের ক্ষোভ:

মুছাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েকশ’ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিআরবি হাসপাতালের সামনে জড়ো হন। তারা কারওয়ান বাজার ও সোনারগাঁও ক্রসিং এলাকায় অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬