ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 700

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন।

রিটের কারণ ও প্রেক্ষাপট:

রিট আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এর একটি বড় অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় ভোটার ও প্রার্থীদের জীবন এখন চরম ঝুঁকির মুখে।

সাম্প্রতিক সহিংসতার উল্লেখ:

রিটে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহর বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি।

মৌলিক অধিকারের প্রশ্ন:

আইনজীবী মাহমুদুল হাসান উল্লেখ করেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের আয়োজন করা হলে তা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের ‘জীবনের অধিকারের’ চরম লঙ্ঘন হবে। সরকার প্রার্থীদের জন্য গানম্যানের ব্যবস্থা করলেও সাধারণ ভোটারদের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

বিবাদী ও নির্দেশনা:

এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, আইজিপি এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আবেদনে লুট হওয়া সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬