ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ২ লাখ টাকা চাঁদা দাবি: অভিযুক্ত সাবেক আ’লীগ নেতা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 554

ফরিদপুরের নগরকান্দায় এক দিনমজুর শ্রমিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারে প্রকাশ্যে এই চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় ভুক্তভোগী শ্রমিক জাকির মোল্যা নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মূল হোতা হিসেবে সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমান বিএনপি নেত্রীর অনুসারী কবির হোসেন ঠান্ডুর নাম আসায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ ও হুমকি:

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কাইচাইল গ্রামের বাসিন্দা মৃত মুনসুর মোল্যার ছেলে জাকির মোল্যা (৩০) দীর্ঘ দিন ধরে ঝাটুরদিয়া বাজারে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ২৫ ফেব্রুয়ারি সকালে তিনি বাজারে কাজে গেলে স্থানীয় কবির হোসেন ঠান্ডু, সুলতান মাহমুদ মন্টু, গিয়াস উদ্দিন মিয়া, আশরাফ মিয়া ও গোলাম মওলা মিয়া তাঁর পথরোধ করেন। এ সময় জাকিরের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাঁকে বাজারে কাজ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দিয়ে গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তের রাজনৈতিক পরিচয়:

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত কবির হোসেন ঠান্ডু কাইচাইল হাইস্কুলের প্রধান শিক্ষক এবং কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাতারাতি ভোল পাল্টে ফরিদপুর-২ আসনের বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে যুক্ত হন। রাজনৈতিক এই পরিবর্তনের দাপট দেখিয়েই তিনি সাধারণ শ্রমিকের ওপর চড়াও হয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

পাল্টা বক্তব্য ও পুলিশের অবস্থান:

অভিযোগের বিষয়ে কবির হোসেন ঠান্ডু দাবি করেছেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। ওই শ্রমিক বাজারে অনিয়ম করায় তাকে কাজ করতে নিষেধ করা হয়েছে।” তবে ঘটনার সাক্ষী শাহিদুল ইসলাম ও রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলে বাদী জাকির মোল্যা দাবি করেছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, “চাঁদা দাবির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফরিদপুরে ২ লাখ টাকা চাঁদা দাবি: অভিযুক্ত সাবেক আ’লীগ নেতা

আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬