ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদক সম্রাট ও সম্রাজ্ঞীসহ গ্রেপ্তার ৭ , উদ্ধার ছাগল

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৯:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 1069

ফরিদপুরের মধুখালী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে ৬ মামলার আসামি মাদক কারবারি, এক সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী এবং একটি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

১. ডিজিটাল পাল্লাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার:

মধুখালী থানার এসআই তন্ময় মন্ডলের নেতৃত্বে নিউ মার্কেটের বিপরীত পাশের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ইমদাদুল মল্লিক (৪৩) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক মাপার ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ক্রয়ের সময় আরও দুই মাদকসেবীকে আটক করে পুলিশ। উল্লেখ্য, ইমদাদুলের বিরুদ্ধে থানায় আগেরও ৬টি মাদক মামলা রয়েছে।

২. মাদক সম্রাজ্ঞী পুষ্প রাণীর কারাদণ্ড:

অন্য এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুষ্প রাণী রায় (৫৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত পুষ্প রাণীকে বৃহস্পতিবার (৫ মার্চ) ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৩. হাটে ছাগল বিক্রি করতে গিয়ে চোর চক্র ধরা:

এদিকে, মধুখালী ডা. আ. কাদের মেমোরিয়াল হাসপাতালের মাঠ থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। মামলার বাদী মো. সুলতান তার চুরি হওয়া ছাগলটি নওপাড়া হাটে বিক্রির সময় শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্য— ইয়াসিন হাওলাদার (২৬), মো. সবুজ (২২) ও মো. ফয়সাল (১৯)-কে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি-র বক্তব্য:

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছি। মাদক, চুরি বা ছিনতাই—অপরাধ যেটাই হোক, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

ফরিদপুরে মাদক সম্রাট ও সম্রাজ্ঞীসহ গ্রেপ্তার ৭ , উদ্ধার ছাগল

আপডেট সময় : ০৯:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬