ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চাঁদা না পেয়ে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 134

ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক কৃষকদল নেতাকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত চাঁদাবাজরা। রোববার (১৯ এপ্রিল) বিকেলে তার মালিকানাধীন আবাসিক হোটেল ‘সিটি গার্ডেনে’ এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহত আমিন শরীফ ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি।

হামলার বিবরণ ও ক্ষয়ক্ষতি:

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এতে হোটেলের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

ভয়াবহ নির্যাতন:

একপর্যায়ে হামলাকারীরা আমিন শরীফকে জোরপূর্বক হোটেলের চতুর্থ তলার ছাদে নিয়ে যায় এবং সেখানে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার পকেট থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং দাবি করা চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দিয়ে যায়।

আইনি পদক্ষেপ:

এই ঘটনায় আমিন শরীফের ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শহরের আলিপুর পাকিস্তান পাড়া এলাকার মৃত হিরু কসাইয়ের দুই ছেলে তমাল (৩০) ও মাহমুদকে (৩৫) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নেতৃবৃন্দের ক্ষোভ:

ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন বলেন, “আমিন শরীফকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”

পুলিশের বক্তব্য:

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “কৃষকদল নেতার ওপর হামলার ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফরিদপুরে চাঁদা না পেয়ে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬