ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজুর ফরিদপুরে বর্ণাঢ্য আগমন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 291

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজুর আগমন উপলক্ষে জেলায় এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের মুন্সি বাজার এলাকায় পৌঁছালে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।

বিশাল মোটর শোভাযাত্রা ও পথসভা:

মাশরুর রহমান রাজু মুন্সি বাজার এলাকায় আসলে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতৃবৃন্দ প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে তাকে বরণ করে নেন। এরপর শোভাযাত্রাটি শহর হয়ে রাজবাড়ী রাস্তা ঘুরে শিবরামপুর দিয়ে মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে স্থানীয়দের আয়োজনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এই ছাত্রনেতা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য:

সমাবেশে মাশরুর রহমান রাজু সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।”

রাজনৈতিক পরিচয় ও পটভূমি:

উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তরের এই কমিটি অনুমোদন দেওয়া হয়। মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের মোঃ মতিয়ার রহমানের সন্তান।

এর আগে তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথের একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত রাজু রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজুর ফরিদপুরে বর্ণাঢ্য আগমন

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬