ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরকুট লিখে হুমকি: ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 65

মেহেরপুরের গাংনী উপজেলায় এক মুদি দোকানের সামনে থেকে বোমাসদৃশ লাল টেপ জড়ানো বস্তু ও একটি রহস্যময় রাজনৈতিক হুমকিসূচক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে লেখা রয়েছে— “এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।” আজ বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকার একটি দোকানের সামনে থেকে এই সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই দোকানের মালিক স্থানীয় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম। এই ঘটনার পর থেকে দোকান মালিকসহ পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সকালে দোকান খুলতেই আতঙ্ক:

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান ব্যবসায়ী শরিফুল ইসলাম। আজ বুধবার সকালে তিনি পুনরায় দোকান খোলার জন্য এসে সাটারের সামনে একটি বোমাসদৃশ বস্তু এবং পাশে একটি হাতে লেখা চিরকুট পড়ে থাকতে দেখেন।

সেই চিরকুটে লেখা ছিল— “এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।”

বিষয়টি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। একপর্যায়ে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি তাদের হেফাজতে নেয়।

ব্যবসায়ী ও পুলিশের বক্তব্য:

দোকান মালিক শরিফুল ইসলাম বলেন, “সকালে দোকান খুলতে এসে সামনে বোমাসদৃশ বস্তু আর ওই চিরকুট দেখে আমি হাত-পা কাঁপতে শুরু করে, খুব ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় থানায় খবর দিলে পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। পুরো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা, কী উদ্দেশ্যে এবং কোনো রাজনৈতিক ফায়দা লুটতে এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

চিরকুট লিখে হুমকি: ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’

আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬