ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী বাদীকে ‘আপনি সেই মাল?’ বলে: বিপাকে ওসি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 136

বরগুনার পাথরঘাটায় আদালতের নির্দেশে দায়ের করা মামলার নারী বাদী ফাতিমা জোমাদ্দার অর্পার ওপর হামলার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি বাদশা আকনের বিরুদ্ধে। একই সাথে এই মামলা গ্রহণে বিলম্ব এবং বাদীর সঙ্গে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের তীব্র অভিযোগ উঠেছে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে পাথরঘাটা থানায় আসার পথে অর্পার পথরোধ করে তাকে মারধর এবং একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

হামলার সত্যতা নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, “হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাদীকে উদ্ধার করা হয়েছে।”

আসামিকে ছেড়ে দেওয়ার পরই হামলা:

বাদীর অভিযোগ, মামলার প্রধান আসামিকে বুধবার রাতে পুলিশ আটক করলেও রহস্যজনক কারণে পরে তাকে ছেড়ে দেয়। এর পরদিনই তিনি এই বর্বরোচিত হামলার শিকার হন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ মে বরগুনার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান ফাতিমা জোমাদ্দার অর্পার দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে পাথরঘাটা থানার ওসিকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মামলা নিতে গড়িমসি করা হয়।

ওসির কুরুচিপূর্ণ মন্তব্য: ‘আপনি সেই মাল?’

বাদীর দাবি, আদালতের আদেশ নিয়ে থানায় গেলে সহযোগিতার পরিবর্তে ওসির চরম অপমানের মুখোমুখি হতে হয় তাকে। অর্পার ভাষ্য অনুযায়ী, ওসি মোহাম্মদ এনাম তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার’।

ঐ সময় থানায় উপস্থিত থাকা পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার উপস্থিতিতে ওসি মামলার বাদী অর্পাকে উদ্দেশ করে ‘আপনি সেই মাল?’ বলে মন্তব্য করেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন কথা শুনে আমরা সবাই বিব্রত হয়েছিলাম। ওসির সরকারি নম্বরে ফোন দিলে তিনি ধরেন না, ব্যক্তিগত নম্বরে দিলে উল্টো জবাবদিহি চান।”

যোগাযোগ মেলেনি ওসির, তদন্তের আশ্বাস:

এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ওসির সরকারি ফোনে কল দিয়ে না পাওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন, “ওসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও শোনা গেছে।”

নারী বাদীকে ‘আপনি সেই মাল?’ বলে: বিপাকে ওসি

আপডেট সময় : ১২:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬