ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ১০ লাখ টাকার স্কাফ সিরাপসহ আটক ২ 

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 87

ফরিদপুরের নগরকান্দায় হাইওয়েতে এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানিব্যবহার্য ভারতীয় নিষিদ্ধ মাদক স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ৩৫০ বোতল স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানকালে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যানও জব্দ করেছে আভিযানিক দল। শনিবার (২০ জুন) সকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে নগরকান্দা উপজেলার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়ক দিয়ে যাওয়া একটি সন্দেহভাজন পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—চুয়াডাঙ্গার দর্শনা থানার ইসলাম বাজার এলাকার মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা থানার মো. বাবু (৩১)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে এই স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে সুযোগ বুঝে তা ফরিদপুরসহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলে পাইকারি সরবরাহ করত।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়, তাই মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতাও একান্ত প্রয়োজন।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত পিকআপভ্যানসহ আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে ১০ লাখ টাকার স্কাফ সিরাপসহ আটক ২ 

আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬