ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রফির বদলে সাবান উপহার! ফরিদপুরে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে চাঞ্চল্য

​শেখ সালমান আহমেদ, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 179

মাঠজুড়ে তখন টানটান উত্তেজনা, প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় আর নেতাকর্মীদের চোখে-মুখে জয়ের উল্লাস। ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এই জমজমাট ম্যাচ। কিন্তু খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি বা ক্রেস্টের বদলে যখন ধরিয়ে দেওয়া হলো এক টুকরো ‘লাইফবয়’ সাবান—তখন মুহূর্তের জন্য থমকে গেলেন সবাই! সম্মানজনক ট্রফির পরিবর্তে সাবান উপহার দেওয়ার এই আকস্মিক ও অদ্ভুত ককাণ্ডে হতবাক হয়েছেন খোদ খেলোয়াড় ও উপস্থিত দর্শকরা।

ফরিদপুরের মধুখালীতে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে আয়োজিত পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের এক প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী দলকে ট্রফির পরিবর্তে সাবান উপহার দেওয়ার অদ্ভুত ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে ট্রফির বদলে সাবান তুলে দেওয়ার এই ব্যতিক্রমী দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় লোকমুখে এখন প্রধান আলোচনার বিষয়বস্তু।

আনন্দঘন পরিবেশ ও রাজনৈতিক উপস্থিতি

খেলায় মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন। খেলার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতপার্থক্য ভুলে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা এবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা।

বক্তব্যে যা বললেন নেতারা ও ইউএনও

উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ তাঁর বক্তব্যে বলেন, “রাজনীতি ও খেলাধুলা নিজ নিজ জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রীতি ম্যাচের মাধ্যমে নেতাকর্মীদের মাঝে যেমন শারীরিক ও মানসিক দূরত্ব কমে, তেমনি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি পায়। প্রশাসন ও রাজনৈতিক দলের এমন অংশগ্রহণমূলক আয়োজন ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে হওয়া প্রয়োজন।”

পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা বলেন, “খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে এবং রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একাসনে নিয়ে আসে। আজকের এই প্রীতি ম্যাচে আমাদের নেতাকর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, তা আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই প্রীতি ম্যাচের মাধ্যমে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে আমি আশাবাদী।” এ সময় তিনি যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার দৃপ্ত ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসীন আলী বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নুসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

ট্রফির বদলে সাবান: দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া

খেলার শেষ পর্যায়ে যখন পুরস্কার বিতরণের পালা আসে, তখনই ঘটে বিপত্তি। ঐতিহ্যবাহী ক্রেস্ট বা সুদৃশ্য ট্রফি তুলে না দিয়ে বিজয়ীদের হাতে ‘লাইফবয়’ সাবান তুলে দেওয়ায় মাঠের উপস্থিত দর্শকদের মাঝে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

দর্শকদের একটি বড় অংশ চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ঐতিহ্যবাহী খেলায় বিজয়ী দলকে সম্মান জানিয়ে ট্রফি বা ক্রেস্ট দেওয়াটাই দস্তুর। এভাবে প্রাইজমানি বা ট্রফির বদলে সাবান উপহার দেওয়াটা খেলাধুলার ঐতিহ্য ও প্রতিযোগিতার মর্যাদার সঙ্গে কোনোভাবেই মানানসই নয়।” অনেকে এটিকে আয়োজকদের চরম দায়িত্বহীনতা বা অদ্ভুত রসিকতা বলেও আখ্যা দিয়েছেন।

ট্রফির বদলে সাবান উপহার! ফরিদপুরে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে চাঞ্চল্য

আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬