ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 177

মাদকের ছোবলে যখন তরতাজা যুবসমাজ ধ্বংসের মুখে, ঠিক তখনো থেমে নেই অসাধু কারবারিদের রমরমা ব্যবসা। তবে এবার আর শেষরক্ষা হলো না! গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফরিদপুরের সালথা থানার পুলিশ এক ভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির মাতুব্বর (৪০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে ফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে আটকের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির মাতুব্বর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মনির মাতুব্বর সালথা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মো. সাদেক মাতুব্বরের ছেলে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সালথার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে—এমন গোপন গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সালথা থানার একটি বিশেষ টিম উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় ওঁৎ পেতে থাকে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মনির মাতুব্বরকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে যাওয়া হয়।

আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ মনির মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সালথা থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে কেবল পুলিশের একক ভূমিকা যথেষ্ট নয়, এর জন্য সমাজের সর্বস্তরের সচেতন মানুষের আন্তরিক সহযোগিতা ও সজাগ দৃষ্টি কামনা করছি।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মনির মাতুব্বরকে কঠোর পুলিশ নিরাপত্তায় ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬