ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সর্বপ্রথম ইংলিশ মিডিয়ামের স্কুল সেন্ট জর্জ ইংলিশ স্কুলের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 480

ফরিদপুরের চর কমলাপুরে সেন্ট জর্জ ইংলিশ স্কুলের উদ্বোধন করা হয়েছে।

আজ (০২ ফেব্রুয়ারি)  বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর ঘন্টা বাজিয়ে এর উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে আজাদ।

এসময় তিনি স্কুলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এসময় স্কুল কমিটির প্রেসিডেন্ট সায়মা আজাদ শাম্মি, প্রিন্সিপাল সৈয়দ তারিকুল আলম শামীম সহ অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেন্ট জর্জ ইংলিশ স্কুলের প্রিন্সিপাল তরিকুল আলম জানান, ও লেভেলের এই স্কুলটি ফরিদপুরের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে যাত্রা শুরু করেছে। স্কুলটি সরাসরি ইংল্যান্ডের এডিক্সেল স্কুল বোর্ড কর্তৃক পরিচালিত।

ইতোপূর্বে ইংলিশ ভার্সনের স্কুল চালু হলেও ইংলিশ মিডিয়ামের কোন স্কুল ছিলোনা এই জেলা শহরে।

ট্যাগস :

ফরিদপুরে সর্বপ্রথম ইংলিশ মিডিয়ামের স্কুল সেন্ট জর্জ ইংলিশ স্কুলের উদ্বোধন

আপডেট সময় : ১০:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪