মধুখালীতে গাঁজা গাছ সহ আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১০:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 320
ফরিদপুরের মধুখালীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিরাজ হোসেনের দিকনির্দেশনায়, গাঁজার গাছ সহ এক আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। সাব-ইন্সপেক্টর সৈয়দ তোফাজ্জেল হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
২৫ মার্চ ২০২৪ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় আসামী মোঃ ফিরোজ বিশ্বাস(৩০), পিতা-মৃত রশিদ বিশ্বাস সাং-বাগাট বিশ্বাসপাড়া থানা-মধুখালী জেলা-ফরিদপুরকে আনুমানিক ৬ ফুট লম্বা একটি গাঁজার গাছ সহ আটক করা হয় ।
গাছটি ধৃত আসামী ফিরোজ বিশ্বাসের বসত ঘর সংলগ্ন দক্ষিণপাশ হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে সাব ইন্সপেক্টর সৈয়দ তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি দৈনিক জাগ্রত বাংলাদেশকে বলেন, আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির রক্ষণাবেক্ষণ করে আসছে এবং গাজা উৎপাদন করে মধুখালী উপজেলার বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে থাকে।
আসামি ফিরোজ বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





















