ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ আরও ৪ জনের পদত্যাগ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 161

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে দায়িত্বরত চিফ প্রসিকিউটরসহ আরও চারজন প্রসিকিউটর পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত এ নিয়ে ৮ জন প্রসিকিউটর পদত্যাগ করলেন। সবেশেষ পদত্যাগ করা চারজন হলেন- দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর রানা দাশগুপ্ত, জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মোশফেক কবীর।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১২ আগস্ট চারজন প্রসিকিউটর পদত্যাগ করেন। তারা হলেন- শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহম্মেদ।

মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়।

ট্যাগস :

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ আরও ৪ জনের পদত্যাগ

আপডেট সময় : ১২:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪