ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে বৃদ্ধ নিহত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 128

ফরিদপুরের সদর উপজেলা থেকে তাহিয়া (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গণপিটুনিতে মো: হায়দার মোল্লা (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নসিপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চরনসিপুর গ্রামের জিয়ারত আলীর মেয়ে তাহিয়া মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে মাইকিংও করা হয়েছিল।

কোতোয়ালী থানার এসআই ফাহিম ফয়সাল জানান, ‘অনেক খোঁজাখুঁজি করে তাহিয়াকে না পেয়ে তার বাবা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বিকেলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করতে ওই এলাকায় যায়।’

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, ‘তদন্ত করতে গিয়ে পাশের বাড়ির হায়দার মোল্লা ওরফে শাহীন নামে এক ব্যক্তিকে সন্দেহ হয়। পরে তার ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতরে বিদ্যুতের তার দিয়ে পেঁচানো অবস্থায় তাহিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এ সময় পুলিশ শাহীনকে আটক করে। ইতোমধ্যে খবর পেয়ে গ্রামবাসী তার বাড়ির সামনে জড়ো হয়। এ সময় তারা পুরো বাড়ি ঘিরে ফেলে। পরে পুলিশ কর্মকর্তাদের সাথে উপস্থিত অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের প্রতিরোধ ডিঙিয়ে ঘর ভেঙে শাহীনের উপর চড়াও হয়। এ সময় উত্তেজিত জনতার কিল ঘুষিতে ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, ‘ওই মেয়েকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

ট্যাগস :

ফরিদপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪