ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 170

ফরিদপুর: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকালে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর বাইতুল আমান অনার্স শাখার মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।

ফরিদপুর জেলার জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব আল- আমীন খন্দকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

উদ্বোধনী দিনে বোয়ালমারী উপজেলা বালিকা দল টাইব্রেকারে জয়লাভ করে এবং পরবর্তী খেলায় বোয়ালমারী উপজেলা বালক দল ১-০ গোলে চরভদ্রাসন উপজেলা কে পরাজিত করে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ের এ ফুটবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলার ৯ টি উপজেলা ও ১ টি পৌরসভা সহ মোট ১০ টি বালক ও ১০ টি বালিকা দল অংশগ্রহণ করছে।

ফরিদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় : ১০:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫