ফরিদপুরে পুলিশের ওপর হামলা: তিন সদস্য আহত
- আপডেট সময় : ১২:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 235
ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক মামলার আসামিদের ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ডুমাইন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক মামলার আসামিদের গ্রেপ্তার এবং জুয়ার আসরে অভিযান চালানোর সময় স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, এসআই আব্দুল জব্বার, এসআই দেওয়ান শফিকুল এবং এএসআই শফিকুল ইসলাম। হাসপাতাল সূত্রে জানা যায়, তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হামলার আগে মাদক মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।




















