ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের সব আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 213

ফরিদপুরে নয়টি উপজেলা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর চার জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন দেশটিভিকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের কবি জসিমউদদীন হলে দায়িত্বশীলদের এক সম্মেলনে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ফরিদপুর-১ আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. ইলিয়াছ মোল্লাকে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের বাসিন্দা।

ফরিদপুর-২ আসনে নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেনকে প্রার্থী করা হয়েছে। তিনি নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি উপজেলার তালমার বাসিন্দা। তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

ফরিদপুর-৩ সদর আসনে জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবকে প্রার্থী করা হয়েছে। তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি ফরিদপুর শহরের লক্ষীপুরের বাসিন্দা। আব্দুত তওয়াব এর আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেনকে প্রার্থী করা হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামের বাসিন্দা। তিনি তারাইল আলিম মাদরাসার শিক্ষক।

এ বিষয়ে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন দেশটিভিকে বলেন, ৪টি আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী যাচাই-বাছাই করে ফরিদপুরের ৪টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরের সব আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫