ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ১৪ বছরের কিশোরী ধর্ষিত, প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 380

ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছরের কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি শফিকুল শেখকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান।

মামলার বিবরণ

মামলা সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী গত বুধবার রাতে চাচা বাড়ি যাওয়ার সময় তার মুখ চেপে তুলে নিয়ে যায় শফিকুল ও তার সহযোগী। পরে গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া একটি কুলবরই বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দুজনের নামে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং ১৩।

আসামিদের পরিচয়

ধর্ষণ মামলার প্রধান আসামি শফিকুল শেখ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মিজান শেখের ছেলে। তার সহযোগী ছিলেন গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে রুহুল আমীন মোল্যা (১৮)।

পুলিশের বক্তব্য

বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে থানায় ধর্ষণ মামলা হয়। মামলার প্রধান আসামিকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগস :

ফরিদপুরে ১৪ বছরের কিশোরী ধর্ষিত, প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫