ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালো ধর্ষণ মামলার আসামি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 209

রৌমারীতে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় রৌমারী থানার এসআই আউয়াল হোসেন আহত হয়েছেন এবং আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে।

ঘটনার স্থান ও সময়:

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনারচর চরেরগ্রামে।

আসামির পরিচয় ও অপরাধ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে শাহনেওয়াজ আবির রাজু গত ১৭ ফেব্রুয়ারি একই গ্রামের প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

আসামির পালানোর ঘটনা:

ধর্ষিতার মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রাজুকে আটক করে এবং হাতকড়া পরায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের হাতে কামড় দিয়ে আসামি হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশের অভিযান ও আহত:

এ ঘটনাটি ছড়িয়ে পড়লে রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় রাজুর মা এবং খালাতো বোনসহ কয়েকজন পুলিশের ওপর হামলা করে। পুলিশের ওপর হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া (৪৮) এবং খালাতো বোন রুনা আক্তারকে (২৩) আটক করে থানায় আনা হয়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় রামদা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বক্তব্য:

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, সোমবার রাতে পুলিশের অভিযান হয়েছে। এ সময় পুলিশকে আঘাত করে আসামি রাজু হাতকড়াসহ পালিয়েছে।

চিকিৎসকের বক্তব্য:

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) নবিউল ইসলাম বলেন, একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

ওসির বক্তব্য:

এ বিষয়ে জানতে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ওই এলাকায় দফায় দফায় অভিযান চালানো হয়েছে। হাতকড়াটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং দুই নারীকে আটক করা হয়েছে। রাজুর নামে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালো ধর্ষণ মামলার আসামি

আপডেট সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫