ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ কেজি গাঁজাসহ আটক দুই

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / 491

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা মো. বুলু মিয়া (৪০) ও মো. সেলিম বেপারীকে (৫০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

রোববার (১৯ মার্চ) তাদেরকে আটকের বিষয়টি জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেট কার, দুইটি মোবাইলফোন ও নগদ ছয় হাজার ১০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৩ অধিনায়ক জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের সঙ্গে মাদক ব্যবসায়ের আরও চক্র জড়িত।

চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

৫০ কেজি গাঁজাসহ আটক দুই

আপডেট সময় : ০৫:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩