ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 204

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ওই চারজনের পরিচয় এখনো মেলেনি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

 আগুন লাগার সময় ও নিয়ন্ত্রণ:

সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

মরদেহ উদ্ধার ও ফায়ার সার্ভিসের ভাষ্য:

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫