ফরিদপুরে কুমার নদে বালু লুটপাট, : ভ্রাম্যমাণ আদালতের কঠোর জরিমানা
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 246
ফরিদপুরের সালথায় কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া কুমার নদে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।
অবৈধ বালু উত্তোলনের প্রমাণ ও আটক:
আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইলিয়াছ হোসেনের ড্রেজারের লেবার টিটুল মোল্যা ও কামরুল মোল্যাকে আটক করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত আটককৃত দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




















