ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 324
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের হাবিব খালাসীর পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পুলিশ
খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ফরিদপুরে
পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় না মিললে মামলা করবে পুলিশ
ওসি আশরাফ হোসেন আরও জানান, যদি নিহত নারীর পরিচয় পাওয়া না যায়, তবে পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হবে।



















