ফরিদপুরে জেলা প্রশাসনের বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা
- আপডেট সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 111
বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী অম্বিকা ময়দানে এসে শেষ হয়। এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহরাব হোসেন, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, সিভিল সার্জন মাহমুদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইসা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব প্রমুখ।



















