ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবি ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 221

আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

নেতৃত্বে ছিলেন তন্ময়

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুর নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তন্ময়ের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি অনুষ্ঠিত হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

এই কর্মসূচিতে ফরিদপুর নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান, রন্তা আক্তার, শান্তা, রাহুলসহ ফরিদপুর শহরে অবস্থিত আটটি বেসরকারি নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের বক্তব্য

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোনোভাবেই স্নাতক বা ডিগ্রি পাস কোর্সের চেয়ে কম নয়; বরং আমরা ৬ মাসের ইন্টার্নশিপ করে থাকি, যা আমাদের শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করে।”

তারা আরও বলেন, “আমাদের প্রাণের দাবি—এই নার্সিং কোর্সকে যেন দ্রুত স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া হয়।”

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবি ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫