ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মরণফাঁদ: অনাথের মোড়ে গোলচত্ত্বর চায় নিসআ

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 781

ফরিদপুরের ব্যস্ততম অনাথের মোড়ে গোলচত্ত্বর ও সতর্কতামূলক চিহ্ন স্থাপনের দাবিতে ফরিদপুর পৌরসভা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর। বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর বরাবর অতিদ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফরিদপুর পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ চৌরাস্তা হলো অনাথের মোড়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি রাজেন্দ্র কলেজ এবং নিউ মার্কেটের রাস্তা এই মোড়ে এসে মিলিত হয়েছে। কয়েক মাস পূর্বে এই মোড়ের তিন দিকের রাস্তা প্রশস্ত করা হলে মোড়ের আয়তন ও যান চলাচল বৃদ্ধি পায়। তবে মোড়টিতে কোনো গোলচত্ত্বর বা সতর্কতামূলক দিকনির্দেশনা না থাকায় যানবাহনগুলো এলোপাতাড়ি মোড় ঘুরতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এর সাথে অনাথের মোড় থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে কোনো সড়ক বিভাজক চিহ্ন বা বার্তা না থাকায় অতিরিক্ত গতিতে এবং বিপরীত লেনে যান চলাচলের কারণে দুর্ঘটনা যেন এই সড়কের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এ সময় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা সভাপতি আবরার নাদিম ইতু, সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, সদস্য দিদারুল ইসলাম দিদার সহ নিসআ ফরিদপুর জেলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরিদপুরের মরণফাঁদ: অনাথের মোড়ে গোলচত্ত্বর চায় নিসআ

আপডেট সময় : ০৮:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫