ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযানে সাবানা গ্রেফতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 467

রাজধানীর হাজারীবাগের গণকটুলি এলাকায় অভিযান চালিয়ে সাবানা নামের এক কুখ্যাত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

অভিযান ও মাদক জব্দ

শনিবার বিকেলে আজিমপুর আর্মি ক্যাম্পের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড (অজেয় চার) এর একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। অভিযানে সাবানাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ কেজি পুরিয়া করা গাঁজা জব্দ করা হয়।

সেনা সূত্রে জানা যায়, আটক সাবানা দীর্ঘদিন ধরে গণকটুলি এলাকায় একটি সক্রিয় চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে তরুণদের মাদকাসক্তির দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আইনি প্রক্রিয়ায় হস্তান্তর

জিজ্ঞাসাবাদ শেষে সাবানাকে জব্দকৃত মাদকদ্রব্যসহ হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে একজন নারী মাদক কারবারিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেনাবাহিনীর অভিযানে সাবানা গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫