ডিবি’র হঠাৎ হানা: প্রভাবশালী আওয়ামী লীগ দম্পতি গ্রেফতার
- আপডেট সময় : ১২:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 672
পটুয়াখালীর দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক জনপ্রতিনিধিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা ডিবি পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড থেকে মিজানুর রহমান মনির খান ও তার স্ত্রী সালমা জাহানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের কারণ ও অভিযোগ
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনির খান। অন্যদিকে, তার স্ত্রী সালমা জাহান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।
মনির খানের পরিবার জানিয়েছে, তাদের দুজনকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৫ আগস্টের পর থেকে ঢাকা ও পটুয়াখালীতে মনির খানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে তার স্ত্রী সালমা জাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের দুজনকে ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
যেভাবে গ্রেফতার হলেন তারা
জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকার বাসা থেকে মনির খান তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় মিন্টু রোডে পৌঁছালে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
পটুয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মনির খান ও তার স্ত্রী সালমা জাহান কয়েক মাস ধরে ঢাকায় বসবাস করছেন। রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি।
















