ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাস যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি ‘ভাগ্নে শামীম’ ফরিদপুরে গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 1307

ফরিদপুরে অটোরিকশা ছিনতাই ও চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীম ওরফে ভাগ্নে শামীমকে (২৯) গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার প্রেক্ষাপট:

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিকশা নিয়ে বের হন চালক ফারুক তালুকদার। ঘাতক শামীম ও তার সহযোগীরা যাত্রী বেশে ফরিদপুর যাওয়ার কথা বলে তাকে ভাড়া করে। পথিমধ্যে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় আসামিরা। পরদিন নিহতের ভাই মো. হান্নান তালুকদার কোতোয়ালি থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

আদালতের রায় ও সাজা:

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৯ মে ২০২৫ তারিখে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত এই মামলার রায় প্রদান করেন। রায়ে শামীমকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দণ্ডবিধির ৩৯৪ ধারায় তাকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গ্রেফতার অভিযান:

র‍্যাব জানায়, রায় ঘোষণার পর থেকেই সাজাপ্রাপ্ত আসামি শামীম আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল তাকে কোতোয়ালি থানার জনতা ব্যাংকের মোড় থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত শামীম রাজবাড়ী সদর উপজেলার বারইপাড়া গ্রামের সাদেকের ছেলে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ত্রাস যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি ‘ভাগ্নে শামীম’ ফরিদপুরে গ্রেফতার

আপডেট সময় : ১২:১৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬