ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বীরশ্রেষ্ঠ ভাস্কর্যের গলায় দড়ি: বিসিক মেলার তোলপাড়

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 304

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত বিসিক শিল্প মেলায় মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলার সঙ্গে দড়ি বেঁধে মেলার প্যান্ডেল টানানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইলসহ দেশজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।

বিতর্কিত আয়োজন:

জানা যায়, গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এই মেলার উদ্বোধন করেন। মেলাটি ৩ মে পর্যন্ত চলে। মেলার শেষের দিকে ভাস্কর্যের প্রতি চরম অবমাননাকর আচরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের জন্ম দেয়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলার সঙ্গে দড়ি বেঁধে সেই দড়িতে মেলার স্টলের বাঁশ ও কাপড় বাঁধা হয়েছে। ভাস্কর্যের ঠিক পাশেই স্তূপ করে রাখা হয়েছে ময়লা-আবর্জনা, যা পুরো বিষয়টিকে আরও দৃষ্টিকটু ও অপমানজনক করে তুলেছে।

বিশিষ্টজন ও সচেতন মহলের প্রতিক্রিয়া:

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীনতাযুদ্ধে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের ভাস্কর্য এভাবে অবহেলায় পড়ে থাকা এবং অসম্মান করা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।”

টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন বলেন, “যাদের রক্তে দেশ স্বাধীন হলো, তাদের গলায় দড়ি বেঁধে মেলার ব্যবসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মীর নাসিমুল হক বলেন, “স্মৃতিসৌধ ও ভাস্কর্য কখনোই মেলার সাজসজ্জার অংশ হতে পারে না। এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের প্রতি চরম অসম্মান।”

কবি ও কলামিস্ট এনায়েত করিম এবং ‘টাঙ্গাইল যুবদের জন্য ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কর্তৃপক্ষের বক্তব্য:

এ বিষয়ে বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম জানান, “মেলার ৯ দিনের মাথায় কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই। তবে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরিয়ে ফেলা হয়েছে।”

সাত বীরশ্রেষ্ঠ ভাস্কর্যের গলায় দড়ি: বিসিক মেলার তোলপাড়

আপডেট সময় : ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬