ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের মাঠে নামার নির্দেশ, দুই শতাধিক নেতাকে বিএনপির সবুজ সংকেত

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 585

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। দলের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ইতোমধ্যে দুই শতাধিক সম্ভাব্য প্রার্থীকে নির্বাচনী প্রস্তুতির জন্য মৌখিকভাবে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। আরও প্রায় ৫০টি আসনে প্রার্থী যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনের ইশতেহার তৈরির কাজও শুরু হয়েছে।

প্রার্থী বাছাইয়ে তারেক রহমানের বিশেষ নির্দেশনা

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এর অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক মাঠ জরিপ চালানো হয়েছে এবং তৃণমূলের জনপ্রিয়তাকে প্রাধান্য দিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে।

তারেক রহমান নিজেই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং তাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিচ্ছেন। যেসব আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন, সেখানে তিনি তাদের মধ্যে বিভাজন দূর করে দলের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার যেসব আসনে সবুজ সংকেত পেলেন

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে:

ঢাকা-৪: তানভীর আহমেদ রবীন

ঢাকা-৮: মির্জা আব্বাস

ঢাকা-১৩: (এনডিএম) ববি হাজ্জাজ

ঢাকা-১৬: আমিনুল হক

ঢাকা-১৭: (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ঢাকার বাইরের চূড়ান্ত প্রার্থীরা

দেশের বিভিন্ন অঞ্চলের আরও অনেক আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আসন ও প্রার্থীর নাম নিচে দেওয়া হলো:

পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ

কুড়িগ্রাম-৩: তাসভীরুল ইসলাম

পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব

যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত

খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল

পটুয়াখালী-৪: এবিএম মোশারফ হোসেন

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

বরিশাল-৪: রাজীব আহসান

ফরিদপুর-৪: শহীদুল ইসলাম বাবুল

টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু

জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত

ময়মনসিংহ-৪: ওহাব আকন্দ

ইশতেহার ও তরুণ নেতৃত্বের প্রত্যাশা

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজও শুরু হয়েছে। এছাড়া, এবার তরুণদের প্রাধান্য দিয়ে ছাত্রদলের সাবেক সভাপতিদের মধ্য থেকে একাধিক প্রতিশ্রুতিশীল নেতাকে মনোনয়ন দেওয়া হতে পারে।

নির্বাচনের মাঠে নামার নির্দেশ, দুই শতাধিক নেতাকে বিএনপির সবুজ সংকেত

আপডেট সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫