ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমিটি দেওয়ার একদিনের মাথায় জেলা ছাত্রদলের শীর্ষ নেতাকে অব্যাহতি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 335

দীর্ঘ ২০ মাস প্রতীক্ষার পর খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে খুলনার রাজনৈতিক অঙ্গনে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। একদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাজপথে আনন্দ মিছিল হয়েছে, অন্যদিকে সংবাদ সম্মেলন ও শীর্ষ নেতাকে অব্যাহতির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

কমিটি ঘোষণা ও শীর্ষ পদে রদবদল:

মঙ্গলবার (১২ মে) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির খুলনা জেলা ও মহানগর ইউনিটের অনুমোদন দেন। জেলা কমিটিতে ফিরোজ আহমেদকে আহ্বায়ক ও খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট এবং মহানগর কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে ৪৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক ফিরোজ আহমেদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। তার পরিবর্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলন:

দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় বুধবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীতে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। কিন্তু এই আনন্দের মাঝেই দেখা দেয় ক্ষোভ। বিকেলে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নবঘোষিত জেলা কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দেন জেলা ছাত্রদল নেতা অনিক আহমেদ। তিনি ৭২ ঘণ্টার মধ্যে এই কমিটি পুনর্বিবেচনার দাবি জানান।

একদিনের ব্যবধানে কমিটির শীর্ষ পদে রদবদল এবং একই সঙ্গে আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলনের মতো পাল্টাপাল্টি কর্মসূচিতে খুলনার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কমিটি দেওয়ার একদিনের মাথায় জেলা ছাত্রদলের শীর্ষ নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০৯:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬