হল ছাড়ার নির্দেশ: ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- আপডেট সময় : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 750
ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ জুন, ২০২৫) দুপুরে কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল, রবিবার (২২ জুন), দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল অধ্যাপক
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা দ্রুত নতুন হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এর মধ্যেই কলেজের পুরোনো একটি ছাত্রাবাস গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। কিন্তু, এরপরও কয়েকজন শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। তাদের সরে যেতে বলা হলেও তারা থাকছেন।
সংবর্ধনা বর্জন ও তদন্ত কমিটি গঠন
অধ্যক্ষ কামরুল আলম আরও জানান, প্রতি বছর নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের যে সংবর্ধনা দেওয়া হয়, এ বছর ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা সেই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। এসব বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, “সবকিছু বিবেচনায় নিয়ে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”




















