ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাঠে জোরজবরদস্তি: ফরিদপুরে প্রার্থীর সমর্থকের জেল

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 561

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং ভোটারকে জোরপূর্বক প্রভাবিত করার দায়ে শফিকুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

ঘটনার প্রেক্ষাপট:

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম ফরিদপুর-১ আসনের একজন প্রার্থীর কট্টর সমর্থক হিসেবে কাজ করছিলেন। জানা গেছে, নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই চলছিল। এসময় জনৈক এক ব্যক্তিকে অসুস্থ থাকা সত্ত্বেও জোরপূর্বক টেনে-হিঁচড়ে নির্বাচন অফিসে আনার চেষ্টা করেন শফিকুল।

আদালতের রায়:

ভোটারকে ভয়ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’ অনুযায়ী তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের কঠোর হুঁশিয়ারি:

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ভোটারকে ভয়ভীতি দেখালে বা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনি মাঠে শৃঙ্খলা বজায় রাখতে এমন ঝটিকা অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

ভোটের মাঠে জোরজবরদস্তি: ফরিদপুরে প্রার্থীর সমর্থকের জেল

আপডেট সময় : ০৫:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬