ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় থ্রিলার: বোরকা, ইউনিফর্ম আর ‘স্যার’ – ধরা পড়লেন তানিয়া

গাজীপুর জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 740

গাজীপুর সদর থানায় (জয়দেবপুর) বোরকা পরে প্রবেশ করে নিজেকে প্রথমে এসআই, পরে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়েছেন তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী উপ-পরিদর্শক। ছদ্মবেশে পুলিশের পোশাক পরে থানায় ঢোকার পরই তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

যেভাবে ধরা পড়লেন ভুয়া এসআই

পুলিশ জানায়, পাওনা টাকা সংক্রান্ত একটি অভিযোগ জানাতে তানিয়া জয়দেবপুর থানায় আসেন। অভিযোগ জানানোর আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। তবে কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয় যখন তানিয়া একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সাহায্যে তানিয়াকে তল্লাশি করা হয়। তল্লাশির পর নিশ্চিত হওয়া যায় যে তিনি কোনোভাবেই পুলিশের সদস্য নন। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।

পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার

তানিয়ার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সামাজিক মাধ্যমে পুলিশের পোশাকে বিচরণ

স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। এমনকি সেই সব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তানিয়ার একটি সংসার রয়েছে এবং তিনি এক পুত্রসন্তানের জননী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে, বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।”

থানায় থ্রিলার: বোরকা, ইউনিফর্ম আর ‘স্যার’ – ধরা পড়লেন তানিয়া

আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫