ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর থেকে তারেক রহমানের কাছে খোলা চিঠি দিলেন অস্ট্রেলিয়া বিএনপি নেতা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 585

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক মুসলমানদেরকে ‘ধর্মান্ধ’ বলা এবং সম্প্রতি খোদাদ্রোহী বক্তব্য দেওয়া ‘বাউল আবুল সরকারের’ পক্ষে অবস্থান নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবাসী এক নেতা।

চিঠির মূল অভিযোগ: মহাসচিবের অবস্থান নিয়ে প্রশ্ন

খোলা চিঠিতে ড. শাহাবুদ্দিন আহমেদ অভিযোগ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের একপাক্ষিক অবস্থান দেশের ইসলামপ্রিয় ১৬ কোটি মানুষকে মর্মাহত করেছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে, মানিকগঞ্জের আবুল সরকার নামের এক বাউল (যাকে তিনি ‘আওয়ামী ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন) আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে নানা ধরনের কটূক্তি করেছেন, যার পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

ড. শাহাবুদ্দিন তাঁর চিঠিতে বাউলের বক্তব্যকে কেন্দ্র করে মির্জা ফখরুলের অবস্থানের কড়া সমালোচনা করেন এবং তারেক রহমানের কাছে পুরো বিষয়টি তুলে ধরেন। তাঁর খোলা চিঠির হুবহু অংশ নিচে দেওয়া হলো:

বরাবর, জনাব তারেক রহমান (Tarique Rahman) মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।

বিষয়: বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক মুসলমানদেরকে ধর্মান্ধ বলা এবং পরোক্ষভাবে আল্লাহকে কটুক্তিকারী বাউলের পক্ষে অবস্থান গ্রহণ প্রসঙ্গে।

জনাব, আসসালামু আলাইকুম।

আপনি নিশ্চয়ই অবগত আছেন সাম্প্রতিক সময়ে মানিকগঞ্জে আবুল সরকার নামে একজন বাউল (আওয়ামী ফ্যাসিস্ট) ইসলাম এবং আল্লাহ তায়ালা সম্পর্কে নানা ধরনের কটুক্তি ও ঈমান বিধ্বংসী কথাবার্তা বলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

১. আল্লাহ যদি এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে মর্যাদা কমে না বরং বাড়ে। যদি তোমার মত আরো দশ-বিশটা, ১০০/২০০ আল্লাহ বানায় দিতা তাহলে তোমার আরো দাম আরো বাড়তো… এটাতো তুমি করলা না, এত বুঝ; তা তো বুঝনা (নাউজুবিল্লাহ)। ২। আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ এক মুখে কয় কথা বলে, তার কোনটা কথা আর কোনটা গো** সেটা আমি বুঝ পাইনা (নাউজুবিল্লাহ)। ৩. একটা দাড়ির মধ্যে ৭০ টা ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতাগো গু** কাইটা ফালাও (নাউজুবিল্লাহ), ইত্যাদি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে দেশব্যাপী প্রায় ১৬ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ চলছে, সেখানে ইসলামিক জাতীয়তাবাদের আদর্শে আদর্শিত একটি দল- বিএনপির মহাসচিবের পদে থেকে একপাক্ষিকভাবে বাউলদের পক্ষে বক্তব্য প্রদান এবং মুসলমানদেরকে ধর্মান্ধ বলে তিরস্কার করায় দেশবাসী মর্মাহত।

বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মনে করি এই বক্তব্য বিএনপির আদর্শের পরিপন্থী। সুতরাং আপনার নিকট আবেদন, উপরোক্ত ঘটনা যাচাই বাছাই পূর্ব আমাদের প্রাণপ্রিয় সংগঠনের প্রকৃত অবস্থানটি ব্যাখ্যা করে আমাদেরকে বাধিত করবেন।

ধন্যবাদান্তে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. শাহাবুদ্দিন আহমেদ। ফরিদপুর, সহ-সভাপতি, অস্ট্রেলিয়া বিএনপি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জিয়া সাইবার ফোর্স।

ফরিদপুর থেকে তারেক রহমানের কাছে খোলা চিঠি দিলেন অস্ট্রেলিয়া বিএনপি নেতা

আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫