ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাড়ি ঘেরাও: ৯০০ গুলি, অস্ত্র ও মদসহ দুই নারী-পুরুষ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 1248

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন আরও তিনজন অভিযুক্ত।

আজ রবিবার (১৭ মে) সকালে ভাঙ্গা থানায় পাঁচজনকে আসামি করে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামে মাইনুল ইসলাম খান রিপনের বাড়িতে এই সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের বিশাল বহর:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ১১ বোতল বিদেশি মদ, একটি বিদেশি এয়ারগান, এয়ারগানের ৯০০ পিস গুলি, ২৬টি শটগানের কার্তুজ, ৫টি রামদা, ২টি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের তথ্য:

অভিযানে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হন ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের মৃত সাদেক আলী খানের ছেলে রবিন খান (৪৩) এবং চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম রিপনের স্ত্রী রাশিদা আক্তার (৪০)।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মূল অভিযুক্ত মাইনুল ইসলাম খান রিপন (৫০), বেল্লাল (৪৫) ও নুর মোহাম্মদ (৪০)। পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইনগত ব্যবস্থা:

মামলার বাদী ও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) দীপন কুমার মন্ডল জানান, “দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য মজুদের অভিযোগ ছিল আমাদের কাছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ ও সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সমস্ত আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে বাড়ি ঘেরাও: ৯০০ গুলি, অস্ত্র ও মদসহ দুই নারী-পুরুষ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬