ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পের ফাটলে চরম ঝুঁকি: খোলা মাঠে চলছে ফরিদপুরের শতবর্ষী স্কুলের পাঠদান

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 327

সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে ফরিদপুর শহরের শতবর্ষী ৮৯ নং গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ভবনে ব্যাপক ফাটল দেখা দেওয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর জীবন এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। ভবনের নিরাপত্তার অভাবে ক্লাস রুম সংকটে বাধ্য হয়ে খোলা মাঠে রোদের মধ্যে চলছে পাঠদান কার্যক্রম।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সৈয়দা মারিয়া আহমেদ এই ঝুঁকিপূর্ণ অবস্থার তথ্য নিশ্চিত করেছেন।

ঝুঁকিপূর্ণ ভবন ও পাঠদান ব্যাহত

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ নভেম্বরের ভূমিকম্পে স্কুলটির বিম, ছাদ এবং দেয়ালে ফাটল ধরেছে, যার ফলে বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ছে। এই পরিস্থিতিতে একটি কক্ষকে সম্পূর্ণভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই পুরোনো ভবনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা দ্রুত নতুন ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

প্রধান শিক্ষিকা সৈয়দা মারিয়া আহমেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি, কিন্তু এখনও কোনো স্থায়ী সমাধান মেলেনি। শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে, যা তাদের লেখাপড়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।”

এদিকে, ফরিদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বিষয়টি অবগত হয়ে বলেন, “স্কুলটিতে আমরা দ্রুত পরিদর্শনে যাব। এ ব্যাপারে শ্রীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভূমিকম্পের ফাটলে চরম ঝুঁকি: খোলা মাঠে চলছে ফরিদপুরের শতবর্ষী স্কুলের পাঠদান

আপডেট সময় : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫